বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি ১৯ জুন ২০২৬

বাগানবাজার স্বেচ্ছাসেবক দলের নেতা মোমিনকে সাময়িক অব্যাহতি

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

বাগানবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ১নং বাগানবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ মোমিনের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফটিকছড়ি উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্যাডে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, মোঃ মোমিনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলোর বিষয়ে তাকে আগামী তিন কর্মদিবসের মধ্যে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দপ্তরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার একাধিক অভিযোগের প্রেক্ষিতে তাকে ১নং বাগানবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৮নং ওয়ার্ড সভাপতির দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সর্বসম্মত সিদ্ধান্তে এ ব্যবস্থা কার্যকর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে মোমিনের জন্য মাদক সরবরাহ করা হচ্ছে বলে দাবি করা হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপরই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

তবে ভাইরাল ভিডিওর সত্যতা কিংবা মাদক সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সংগঠনের নেতারা জানিয়েছেন, অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে পরবর্তীতে আরও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!