মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিক্ষা ২১ জুন ২০২৬

দাঁতমারা ইউনিয়ন’র বালুটিলাতে পাওনা টাকা চাওয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর ওপর হামলার অভিযোগ

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন’র বালুটিলাতে পাওনা টাকা চাওয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ১৮ জুন রাতে ইউনিয়নের বালুটিলা পূর্ব সোনাই এলাকার সোহাগের দোকানের সামনে এই ঘটনা ঘটে বলে স্বেচ্ছাসেবক দলের কর্মী নুরুল আফছার  অভিযোগ করেছেন।

নুরুল আফছার জানান, স্থানীয় রশিদ নামের এক ব্যক্তির কাছে তিনি দীর্ঘদিন ধরে ৮,৫০০ টাকা পাওনা ছিলেন। গত দুই মাস ধরে টাকাটা পরিশোধের জন্য অনুরোধ করলেও রশিদ তা দিচ্ছিলেন না। ঘটনার দিন রাতে পাওনা টাকার বিষয়ে মুঠোফোনে কথা বললে রশিদ নুরুল আফছারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ জানালে কিছুক্ষণের মধ্যেই রশিদ এবং স্থানীয় সাবেক মেম্বার নুরুর ছেলে সোহেল মারুফ সংঘবদ্ধ হয়ে নুরুল আফছারের বাড়ির সামনে সোহাগের দোকানে এসে তার ওপর চড়াও হন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাগবিতণ্ডার একপর্যায়ে রশিদ, মারুফ,সোহেল নুরুল আফছারের পেটে ঘুষি মারেন এবং শার্টের কলার ছিঁড়ে ফেলেন। পরবর্তীতে হেয়াকো এলাকার ইসমাইল ড্রাইভার, ইব্রাহিম, কালা মহিউদ্দিন এবং শহিদ রুবেল আরও দুই ব্যক্তি এসে তাকে হামলা করতে গেলে সে বলে ভাই আপনাদের সাথে আমার আইল ঠেলাঠেলি নেই আপনাদের সম্মান করি সম্মান ধরে রাখারা চেষ্টা করবেন এ-রপর তারা চুপ হয়ে পরবর্তীতে কথা কাটাকাটি হওয়ার পর এলাকার সচেতন মহল উপস্থিত হলে তারা সেখান থেকে বালুটিলা বাজারের উদ্দেশ্যে রওনা হোন।

ক্ষোভ প্রকাশ করে নুরুল আফছার জানান, হামলাকারী রশিদ বিগত আওয়ামী লীগের শাসনামলে প্রবাসে ছিলেন। অপরদিকে নুরুল আফছার নিজে কর্নেল দলীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। নিজের দল রাজনৈতিক পটপরিবর্তনের পর মাঠে সক্রিয় থাকা সত্ত্বেও এভাবে নিজ এলাকায় হামলার শিকার হওয়া এবং কোনো বিচার না পাওয়া অত্যন্ত দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!