বুধবার, ১ জুলাই ২০২৬
অপরাধ ১৬ জুন ২০২৬

দাঁতমারা মাদ্রাসায় ২য় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, শিক্ষককে জুতোপেটা করে বহিষ্কার

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের পশ্চিম হাসনাবাদ এলাকায় এক মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মুহাম্মদ শাহিন উদ্দিন। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ গভীর দুঃখ প্রকাশ করে অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

স্থানীয় ও ফেসবুক সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন সময়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন শিক্ষক শাহিন উদ্দিন। ঘটনাটি জানাজানি হওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো প্রকার ধামাচাপা দেওয়ার চেষ্টা না করে কঠোর অবস্থান নেয়। কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে জুতোপেটা করে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। একই সাথে তার সর্বোচ্চ শাস্তি ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে মাদ্রাসা প্রশাসন।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্ত শাহিন উদ্দিন ইতিপূর্বেও নারায়ণহাট ইউনিয়নের মহানগর মসজিদের মক্তবে থাকাকালীন সময়ে একই ধরনের জঘন্য অপরাধ ঘটিয়েছিলেন। সে সময় স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক ও সাংগঠনিক নেতা বিষয়টিকে ধামাচাপা দিয়ে তাকে ছাড়িয়ে এনেছিলেন বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই ধরনের অপরাধীদের কারণে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অপরাধী যে-ই হোক না কেন, তাকে কোনো রাজনৈতিক বা সাংগঠনিক আশ্রয়-প্রশ্রয় না দিয়ে জনসম্মুখে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!