বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা ১৬ জুন ২০২৬

হেয়াকো বানানী কলেজ গভর্নিং বডিতে নতুন সভাপতি মোজাম্মেল হায়দার চৌধুরী

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

ফটিকছড়ির হেয়াকো বানানী কলেজের গভর্নিং বডির সভাপতি ও দাতা সদস্য পদে পরিবর্তন এনে আদেশ জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ১৫ জুন ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত বিধিমালা-২০১৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কলেজটির গভর্নিং বডির বর্তমান সভাপতি জনাব মোঃ আজিমউদ্দাহ বাহারকে পরিবর্তন করে জনাব মোহাম্মদ মোজাম্মেল হায়দার চৌধুরীকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

একই সঙ্গে গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য জনাব জাহাঙ্গীর আলমকে পরিবর্তন করে জনাব তৌহিদুল আনসার চৌধুরীকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গভর্নিং বডির মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত বহাল থাকবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি সংক্রান্ত বিধিমালার আলোকে ভাইস-চ্যান্সেলর মহোদয় যে কোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ আদেশের অনুলিপি সংশ্লিষ্ট সভাপতি, সাবেক সভাপতি, নবনিযুক্ত বিদ্যোৎসাহী সদস্য, সাবেক বিদ্যোৎসাহী সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

কলেজ সংশ্লিষ্ট মহলে এ পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যের নেতৃত্বে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে অনেকেই আশা প্রকাশ করেছেন।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!