বুধবার, ১ জুলাই ২০২৬
অপরাধ ৯ মে ২০২৬

শান্তিনগর আবু মেম্বারের কর্মী সোহেল খান ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

গতকাল ৮ নং ওয়ার্ড এর শান্তিনগর গ্রামে আব্দুর রশিদ এর ছেলে সোহেল খানকে মাদক সহ গ্রেফতার করা হয়।

জানা যায়, আব্দুর রশিদ এর বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা, গাঁজা ও দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেন দাঁতমারা পুলিশ।

স্থানীয়রা জানান,সোহেল খান ৫ই আগস্টের পর আবু মেম্বারের একজন সক্রিয় কর্মী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করা শুরু করে ও মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।

এছাড়াও তার রয়েছে ১৫-২০ জনের একটি কিশোর গ্যাং। যাহারা এলাকায় মাদক সেবন, মাদক ব্যবসা ও চুরি-ডাকাতিসহ নানান ধরনের অপকর্ম করে থাকে। কিশোর গ্যাং এর প্রধান হলো মাদকারবারী ডাইল সুমন এর ভাই আজমল।

স্থানীরা জানান শান্তিনগর গ্রাম দিন দিন মাদক ও সন্ত্রাসের অঙ্গরাজ্যে পরিণত হচ্ছে। যেখানে অধিকাংশ যুবক কাসেম মেম্বার, জসিম মেম্বার ও আবু মেম্বারসহ স্থানীয় কোন না কোন নেতার ছত্র-ছায়ায় এই ধরনের অপরাধগুলো করে যাচ্ছে।

স্থানীয় সমাজকর্মীরা বলেন, আমরা যারা সমাজ বা গ্রামের দায়িত্বরত প্রতিনিধিরা রয়েছি তাহারা চাইলেও কোনো পদক্ষেপ নিতে পারি না। কারণ তাহারা সঙ্গবদ্ধ। নিজেদের নিরাপত্তা স্বার্থে অনেক কিছু দেখে ও জেনেও কেনো ব্যবস্থা নিতে পারি না। যতদিন না বাগানবাজার এর রাজনৈতিক পেক্ষাপট পরিবর্তন হবে না, ততদিন আমাদের সমাজিক সমস্যাগুলো বেড়েই চলবে। 


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!