মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
অপরাধ ২০ জুন ২০২৬

লালমাইয়ে পথভোলা ৮ মণের মহিষ জবাই করে মাংস ভাগাভাগি করে ভোগ করেন মহিউদ্দিন গ্যাং

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

বাগানবাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড লালমাই এলাকায় একটি পথভোলা বিশাল আকৃতির মহিষ পিটিয়ে আহত করার পর জবাই করে মাংস ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে ভোগ করেন মহিউদ্দিন গ্যাং-র বিরুদ্ধে। আনুমানিক ৭ থেকে ৮ মণ ওজনের এই মহিষটি গত পরশু সন্ধ্যার দিকে পথ হারিয়ে লালমাই এলাকায় ঢুকে পড়েছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিষটিকে একা পেয়ে এলাকার কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে সেটিকে প্রথমে আহত করে এবং পরবর্তীতে আজ সকালে জবাই করে নিজেদের মধ্যে মাংস বণ্টন করে নেয়। স্থানীয় মহলের মতে, মহিষটি নিশ্চয়ই কোনো খামারি বা কৃষকের স্বপ্নের ও অনেক কষ্টের সম্বল ছিল। এভাবে মালিকের সন্ধান না করে বা প্রশাসনকে না জানিয়ে তা জবাই করে ফেলা একটি স্পষ্ট অপরাধ।

অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনার পেছনে সরাসরি জড়িত রয়েছে স্থানীয় মহিউদ্দিন গ্যাং-এর বাহিনী। এই চক্রের মূল সক্রিয় সদস্যদের মধ্যে রয়েছেন: মোতালেব, ছত্তার মেম্বার, বিএনপি নেতা মফিজ,  চিকন ছড়ার নবী গ্রুপ।

এরা সবাই আসন্ন ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও সন্ত্রাসী মহিউদ্দিন গ্যাং-এর বাহিনীর সদস্য হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!