বুধবার, ১ জুলাই ২০২৬
মাদক ১৬ জুন ২০২৬

ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ার জেরে বিএনপি নেতা বেলাল হোসেন নয়নকে মারধর করে লোকমান ও তার সন্ত্রাসীবাহিনী

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

বাগানবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন নয়নকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা লোকমান ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বাগানবাজার ইউনিয়ন যুবদলের নেতা আমীর মাহমুদকে সঙ্গে নিয়ে হেয়াকো বাজার থেকে বাগানবাজারে ফেরার পথে গার্ডের দোকান সংলগ্ন চা বাগান এলাকায় ইউনিয়ন যুবদলের সেক্রেটারী লোকমানের ভাতিজা টিপুকে দুই ব্যক্তির কাছে ইয়াবা বিক্রি করতে দেখেন বেলাল হোসেন নয়ন।

সূত্র জানায়, এ সময় নয়ন ও আমীর মাহমুদ টিপুকে ডেকে এনে বিষয়টি সম্পর্কে জানতে চান। নয়ন তাকে বলেন, “তুমি তো আমাদের ভাতিজা, এসব করে এলাকার পরিবেশ নষ্ট করছো কেন?” প্রথমে টিপু নিজেকে নির্দোষ দাবি করলেও পরে তল্লাশি চালায়। পরে তাকে বুঝিয়ে-শুনিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, এ ঘটনার জের ধরে আজ চিকনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সভায় অংশগ্রহণ শেষে হাসপাতালের দিকে যাওয়ার সময় লোকমান, নবী, করিমসহ প্রায় ১০ জনের একটি দল বেলাল হোসেন নয়নের ওপর হামলা চালায়। হামলায় তিনি আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রের দাবি, ঘটনার পর মহিউদ্দিন ও কালু নামে দুই ব্যক্তি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে সেখানে লোকমান হুমকি দিয়ে বলেন, “নয়নকে মেরেছি, এবার আমীর মাহমুদকে মারবো”—এমন অভিযোগও উঠেছে।

ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে অভিযুক্ত লোকমান বা টিপুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!