শনিবার (১৬ মে ২০২৬) ফটিকছড়ি থানা পুলিশের অভিযানে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পেলাগাজীর মোড় এলাকার পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ মিজান হোসেন (২৫) ও মোঃ আরিফুল ইসলাম (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় মিজান হোসেন ও আরিফুল ইসলাম উভয়ই ৭ নং ওয়ার্ড আঁধারমানিক গ্রামের বাসিন্দা। একই সাথে বাগানবাজার ইউনিয়নের আগামাী স্থানীয় চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন এমএ-র ভাগিনা ও ছাত্রলীগ কর্মী রমজান আলীর ছোট ভগ্নিপতি। তারা আঁধারমানিক গ্রামের হারুন, নাইম ও শাকিলসহ ভারতীয় সীমান্ত থেকে মাদক ক্রয় করে তাহা চট্টগ্রাম জেলার বিভিন্ন শহর ও থানা শহরগুলোতে সরবাহ করে থাকে।
এছাড়া কিছুদিন আগেও হারুন নাইম উদ্দিন নয়নের মাদক সরবাহ করতে গিয়ে রারৈয়ারহাট পুলিশের হাতে আটক হয়।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এলাকায় মাদক নির্মূলে ফটিকছড়ি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!