মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
রাজনীতি ১৯ জুন ২০২৬

বাগানবাজারের রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাসেমের

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগানবাজার ইউনিয়নের রাজনৈতিক পরিবেশ ও চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ইউপি সদস্য আবুল হাসেম।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, রাজনীতি মানুষের কল্যাণ, সমাজের উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু রাজনৈতিক মতপার্থক্য যখন বিভেদ, সংঘাত ও বিদ্বেষের কারণ হয়ে দাঁড়ায়, তখন সমাজের স্বাভাবিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়।

আবুল হাসেম তার পোস্টে বাগানবাজার ইউনিয়নে সুস্থ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক আদর্শ ও মতের পার্থক্য থাকলেও ইউনিয়নের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং এলাকার শান্তি-শৃঙ্খলার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত আক্রমণ, হিংসা-বিদ্বেষ এবং বিভাজনের রাজনীতি পরিহার করে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, তরুণ সমাজ এবং সাধারণ জনগণের প্রতি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।

ফেসবুক পোস্টের শেষাংশে আবুল হাসেম বলেন, “আমরা একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারি, কিন্তু কখনোই শত্রু নই। দল-মতের ঊর্ধ্বে উঠে বাগানবাজার ইউনিয়নের উন্নয়ন ও শান্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বাগানবাজার ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে আবুল হাসেমের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!