বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি ১৬ জুন ২০২৬

সরোয়ার আলমগীরের মনোনয়ন বহাল: আপিল বিভাগের নির্দেশ

বাগানবাজার গ্রাফ নিউজ ডেস্ক

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের মোড় এসেছে। হাইকোর্ট বিভাগের জারিকৃত রুল আগামী দুই সপ্তাহের মধ্যে শুনানি ও নিষ্পত্তির নির্দেশ দিয়ে জামায়াত প্রার্থীর আপিল আবেদনটি নিষ্পত্তি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই আদেশ প্রদান করেন।

আইনি বিশেষজ্ঞদের মতে, আপিল বিভাগের এই আদেশের ফলে ফটিকছড়ি আসনের প্রার্থী জনাব সরোয়ার আলমগীরের মনোনয়ন আপাতত বৈধই থাকছে। একই সাথে নির্বাচন কমিশন কর্তৃক তাঁর মনোনয়ন বাতিলের যে সিদ্ধান্ত ছিল, তার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ (স্টে) বহাল থাকছে।

আদালত সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন জনাব সরোয়ার আলমগীর। তখন হাইকোর্ট বিভাগ নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে একটি রুল জারি করেন। পরবর্তীতে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানান জামায়াত মনোনীত প্রার্থী জনাব নুরুল আমিন।

আজ সেই আবেদনের শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ নির্দেশ দেন যে, আজকের অর্ডারের কপি পাওয়ার পরবর্তী দুই সপ্তাহের মধ্যে মহামান্য হাইকোর্ট বেঞ্চে পেন্ডিং থাকা রুলটির শুনানি শেষ করে তা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে হবে।

এই আদেশের পর সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, পুরো বিষয়টি অত্যন্ত ইতিবাচক। নির্বাচন কমিশন কেন সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল সংক্রান্ত আদেশটিকে স্থায়ীভাবে অবৈধ ঘোষণা করবে না—এই মর্মে জারিকৃত রুলের চূড়ান্ত শুনানি আগামী ১৪ দিনের মধ্যে সম্পন্ন হবে। তবে এই অন্তর্বর্তীকালীন সময়ে তাঁর নির্বাচনী মাঠে প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকছে না।


Ad Banner (300x250)
Ad Banner (300x250)
Ad Banner (300x600)

মতামত

লগইন করুন
নিভয়ে মতামত দিন — আপনার পরিচয় সুরক্ষিত। মতামতে শুধু আপনার ছদ্মনাম প্রদর্শিত হয়, প্রকৃত নাম কখনো প্রকাশ পাবে না।

এখনো কোনো মতামত নেই। প্রথম মতামত দিন!